প্রবীণদের প্রতি সামাজিক দায়িত্ব পালন এবং তাদেরকে বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে অগ্রণী ব্যাংক সিনিয়র সিটিজেন স্কিম চালু করেছে। আমরা প্রবীণদের ক্ষমতায়নে বিশ্বাস করি যেন তাঁরা দৈনন্দিন ব্যাংকিং কার্যাদি স্বাধীনভাবে সম্মান ও আত্মবিশ্বাসের সাথে সম্পাদন করতে পারেন।

 

যোগ্যতাঃ

৬০ বা তার বেশি বছর বয়সী বাংলাদেশী নাগরিক হতে হবে।
 

প্রাথমিক আমানতঃ ৫০০ টাকা
 

সুদের হারঃ সাধারণ সঞ্চয়ী হারের চেয়ে ১% বেশি।
 

বৈশিষ্ট্যঃ চেকবই ও এটিএম কার্ড সেবা এবং সকল শাখাসমূহে অনলাইন ব্যাংকিং সেবা।

 

প্রয়োজনীয় দলিলপত্রাদিঃ

  • আবেদনকারীর নাম এবং সাথে বাবা-মা ও স্বামী/স্ত্রীর নাম
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা
  • জন্মতারিখ   
  • জাতীয়তা
  • টিন নং (যদি থাকে)

যথাযথভাবে সত্যায়িত পাসপোর্টের ফটোকপি/নিয়োগকর্তার সনদপত্র/পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/জাতীয় পরিচয়পত্র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত এলাকার ওয়ার্ড কমিশনারের সনদপত্র/ ইউনিউয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত  সনদপত্র

আবেদনকারীর সাম্প্রতিককালে তোলা পরিচায়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত দুই কপি পাসপোর্ট আকারের ছবি। আবেদনকারী দ্বারা সত্যায়িত নমিনির এক কপি পাসপোর্ট আকারের ছবি।

ডিপোজিট প্রোডাক্টস